শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৪ রাত
আপডেট : ০৯ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাইকে ঘোষণা দিয়ে এনসিপির নেতাকর্মীদের মারধর করা হচ্ছে, অভিযোগ আখতারের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর আক্রমণ চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সদস্য সচিব ও রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন। তার দাবি, মাইকে ঘোষণা দিয়ে ধরে ধরে এনসিপির নেতাকর্মীদের মারধর করা হচ্ছে। এ জন্য বিএনপির নেতাকর্মীদের দুষছেন তিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নিজের ফেসবুক পেইজ থেকে এক পোস্টের মাধ্যমে এ অভিযোগ করেন আখতার।

ওই পোস্টে তিনি লেখেন, “বিকাল থেকে হারাগাছে বিএনপির সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপির নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে। মারধর করে রক্তাক্ত করছে। অনেকগুলো বাড়িঘরে ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকার ও টাকা লুটপাট করেছে। মোটরসাইকেল ভাঙচুর করেছে। আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। ক্ষমতায় আসতে না আসতেই বিএনপি হারাগাছে সন্ত্রাস শুরু করেছে।”

এদিকে, একই ধরনের অভিযোগ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সার্জিস আলম। বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট একাধিক পোস্ট ও ভিডিও বার্তা দিয়েছেন তিনি। উৎস: বাংলা ট্রিবিউন ও আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়