শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১৩ রাত
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলন ডাকল এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপি জানিয়েছে, নির্বাচনের ফলাফলে স্পষ্ট কারচুপির বিষয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিন।

রাত দেড়টার দিকে রাজধানীর বাংলামোটরের দলীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও বিবৃতিতে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়