শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২৮ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যরাতে লাইভে এসে দেবীদ্বারবাসীর কাছে বিচার দিলেন হাসনাত

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেছেন, আমাকে ঠেকানোর জন্য বিএনপির একটি অংশ আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গেছে। আপনারা যারা আছেন দেবীদ্বারের, আপনাদের কাছেই আমার বিচার, আপানারাই সিদ্ধান্ত নেবেন, আমার কিছু বলার নেই।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে লাইভে এসে এসব কথা বলেন তিনি।

হাসনাত বলেন, ‘আপনারা সিদ্ধান্ত নেন কাকে ভোট দেবেন। জুলাই অভ্যুত্থানের একজন প্রার্থী নিজে নাকি আবুল কালাম আজাদকে বলে আমি ভিক্ষা চাই, আমাকে পাস করান। জসীম (গণধিকার পরিষদের প্রার্থী) নিজে বলে। এই সব প্রমাণ আমি আপনাদের দিয়েছি। দেবীদ্বারের বিএনপির এর চেয়ে নির্লজ্জতা আর হতে পারে না। আমি বিএনপিকে বারবার বলেছি, আপনারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, কিন্তু একটা অংশ বিক্রি হয়ে গেছে।’

মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে এনসিপির এই নেতা বলেন, ‘মিডিয়ার কথা আর কী বলব। আমি যা বলে আসছি এত দিন, মিডিয়াতে কোনো ধরনের কথা নাই। মিডিয়া আজকে সব ভোল পাল্টাই ফেলছে। মিডিয়া ব্ল্যাকআউট।’

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে তাদের জায়গা থেকে। কিন্তু তাদেরও সীমাবদ্ধতা রয়েছে। হাসনাত আবদুল্লাহকে ঠেকানোর জন্য আজকে আওয়ামী লীগ এক জোট হয়েছে, বিএনপির একটি অংশ এক জোট হয়েছে। ঋণখেলাপিদের অংশ একজোট হয়েছে। গণঅধিকার এক হয়েছে।’

অভিযোগ করে হাসনাত বলেন, ট্রাক মার্কা বলে দ্বেবিদারে কিছু নেই, যেটা আছে সেটা সন্ত্রাসের প্রতীক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়