শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:১৩ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেন্দ্র দখল ঠেকাতে সর্বাত্মক প্রতিরোধের ঘোষণা এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কেউ কেন্দ্র দখল করলে, ভোট চুরি করলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না। আমরা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব, সে প্রস্তুতি আমাদের আছে। আমরা শেষ পর্যন্ত মাঠে থাকব, কোনোভাবেই মাঠ ছেড়ে দেব না। যে কোনো পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্ত ১১ দলীয় জোট থেকে আমরা জানাব।

বুধবার রাতে রাজধানীর বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আসিফ মাহমুদ বলেন, সারাদেশে এক ধরনের ভুয়া খবরের ছড়াছড়ি দেখতে পাচ্ছি। যাদের নিরপেক্ষ ভূমিকা থাকার কথা– নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী তাদেরও পক্ষপাতিত্ব করছে। বিভিন্ন জায়গায় আমাদের যারা প্রার্থী আছেন, তাদের পোলিং এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে। আমরা আশা করব, যারা নির্বাচনী দায়িত্বে আছেন, আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

তিনি বলেন, আজকে সারাদেশে টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। আমরা দেখেছি ২০ হাজার টাকা উদ্ধারের নামেও জামায়াত নেতাকে হেনস্তা করা হয়েছে। বাসায় গিয়ে টাকা এবং ল্যাপটপ উদ্ধারের নামে নাটক মঞ্চায়ন করা হচ্ছে। ১১ দলীয় জোট এবং প্রার্থীদের নানাভাবে ফ্রেমিং করার চেষ্টা করা হচ্ছে। নির্দিষ্ট দলের সঙ্গে যোগসাজশের মাধ্যমে ন্যারেটিভ তৈরির চেষ্টা করা হচ্ছে। 

গণমাধ্যমের প্রতি ইঙ্গিত করে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, দেশের মিডিয়া আবারও ৫ আগস্টের আগের পক্ষপাতিত্ব অবস্থানে ফিরে যাচ্ছে। নির্দিষ্ট দলকে তাদের অপতথ্য এবং সহযোগিতা করছে। ৫ আগস্টের আগের এই ধরনের অবস্থানের কারণে আমরা যথেষ্ট ছাড় দিয়েছি। এবারের নির্বাচনের পর আর ছাড় দেওয়া হবে না। যারা পক্ষপাতিত্ব দেখাচ্ছেন, তাদের প্রতি সতর্কতা জানাতে চাই। আমরা নোট রাখছি কারা এ ধরনের কাজ করছেন। এবার আর ক্ষমা করা হবে না।

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি, বিএনপি এবং তাদের জোটের প্রার্থীরা যেসব জায়গায় দুর্বল, সে আসনগুলোতে নির্বাচন বানচাল করার পরিকল্পনা করছে। কুমিল্লা-৪ আসনেও দেখেছি ভয়ভীতি দেখাতে। নির্বাচন কমিশন সেখানে ভালো ভূমিকা রাখেনি। এ ছাড়া আমরা দেখেছি, নির্বাচন কমিশন পর্যবেক্ষকদের যথাযথ সহযোগিতা করছে না। যাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের গাড়িসহ ‘লজিস্টিক সাপোর্ট’ এবং যেভাবে নিরাপত্তা দেওয়ার কথা, সেভাবে দেওয়া হয়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়