শিরোনাম
◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত?

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪০ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের বিরুদ্ধে ডাকা সমাবেশে নিজেই হাজির নাসীরুদ্দীন পাটওয়ারী

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভের আয়োজন করেছিল আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদ। 

আর সেখানে গিয়ে উপস্থিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেই। পরে উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে সমাবেশ সংক্ষিপ্ত করে মিছিল শুরু করেন আয়োজকরা।  

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ ঘটনা ঘটে।  

জানা গেছে, সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে স্মৃতিচারণ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় পাটওয়ারীর বক্তব্য ভাইরাল হলে এতে বাবুনগরীকে নিয়ে মিথ্যাচার ও কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ করেন হেফাজত সংশ্লিষ্টরা। 

এর প্রতিবাদে রোববার বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভের ডাক দেয় আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদ। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েব আমির আজম খান, হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা শরীফুল্লাহ ও মাওলানা রাশেদ বিন, পল্টন জোনের সেক্রেটারি মাওলানা ইমরানুল বারী সিরাজী প্রমুখ।  

আসরের পর শুরু হওয়া সমাবেশে বক্তারা নাসীরুদ্দীন পাটওয়ারীকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানান। সমাবেশ চলাকালীন হঠাৎ মসজিদের ভেতরের দিক থেকে কয়েকজন কর্মী নিয়ে হাজির হন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

এ সময় তিনি দুঃখ প্রকাশ করে বক্তব্য দেবেন বলে আয়োজকদের জানানো হয়। তবে উত্তেজনা এড়াতে সমাবেশ সংক্ষিপ্ত করে মিছিল শুরু করেন আয়োজকরা। 

পরে সেখানেই গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এরপর ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, ‘আমার কথায় বা আচরণে যারা মনঃকষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়