শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩০ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

“আমার আব্বা ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী, তার পক্ষে ভোট চাইতে আমি এসেছি”: জাইমা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য ভোট চাইতে মাঠে নেমেছেন তার কন্যা জাইমা রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গুলশান অ্যাভেনিউয়ে তাকে ভোট চাইতে দেখা গেছে।

গুলশানের বাসা থেকে বেরিয়ে হেঁটে হেঁটে ফুটপাত, পথচারীর কাছে তারেক রহমানের ছবি সম্বলিত লিফলেট তুলে দেন জাইমা। বিপণিবিতানেও ভোট চাইতে দেখা গেছে তাকে। গুলশান দুই নম্বরে এসে তিনি প্রচারণা শেষে করেন।

লিফলেট বিতরণের সময় জাইমা বলেন, “আমি জাইমা রহমান, তারেক রহমানের কন্যা। আমার আব্বা ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রার্থী, তার পক্ষে ভোট চাইতে এসেছি। এটি (লিফলেট) নিন। দোয়া করবেন।”

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসন এবং বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়