শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:১৮ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোন প্রকার গন্ডগোল বা ঝগড়ায় জড়াব না বললেন মির্জা আব্বাস 

মনিরুল ইসলাম : ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির অন্যতম  সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনে প্রতিপক্ষের সমালোচনা করা স্বাভাবিক হলেও, মিথ্যা বা প্রতারণামূলক বক্তব্য দেওয়া স্বাভাবিক বিষয় নয়। 

তিনি বলেন, আমরা সাচ্চা মুসলমান, মিথ্যা কথা বলি না। আমাদের ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস করি। তাই নির্বাচনে মিথ্যা কথা বলবো না।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর মোতালেব প্লাজা ফ্ল্যাট মালিক সমিতির উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

মির্জা আব্বাস বলেন, নির্বাচন প্রচারণায় নিজের করা কাজ এবং ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরবেন। অন্য কোনো দলের নেতাদের বা প্রার্থীদের নিয়ে অশুভ বা নোংরা ভাষা ব্যবহার করবেন না। তিনি জনগণকে সততা ও সত্যনিষ্ঠার সঙ্গে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, এই দেশের মানুষ অনেক কষ্টে, রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে। আশা করি, ভোটের অধিকার যথাযথভাবে প্রয়োগ করবেন। ভোটিং সেন্টারে রেজাল্ট পাওয়া পর্যন্ত আমাদের উপস্থিতি বজায় থাকবে।

মির্জা আব্বাস জানান, তিনি কোন প্রকার গন্ডগোল বা ঝগড়ায় জড়াবেন না। তবে নির্বাচনের পরে প্রয়োজনে লড়াই করতে তিনি প্রস্তুত আছেন। শেষ পর্যন্ত তিনি এলাকাবাসীকে নিজের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান এবং ভোটের জন্য সমর্থনের আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়