শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৪৯ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এটাই আমার জীবনের শেষ নির্বাচন: মির্জা ফখরুল

আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ। দীর্ঘ ১৫ বছর ধরে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তবে বর্তমান পরিস্থিতিতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে এবং এবারের ভোটে কোনো ধরনের ছলচাতুরি, জালিয়াতি বা কারচুপির সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের আকচা ইউনিয়নের ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গত তিনটি জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি এবং একটি নির্বাচনে অংশ নিলেও ভোটের ফলাফল আগেই নির্ধারিত ছিল। 

তিনি বলেন, ২০২৪ সালের নির্বাচনের সময় আমরা সবাই কারাগারে ছিলাম। তখন দেশের মানুষ ভোট দেয়ার সুযোগ পায়নি। কিন্তু এবার পরিস্থিতি বদলেছে। জনগণের সামনে আবারও ভোট দেয়ার সুযোগ এসেছে।

তিনি আরও বলেন, বর্তমানে যে সরকার দায়িত্বে রয়েছে, তারা একটি নিরপেক্ষ সরকার এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে আন্তরিক। ছাত্র-জনতার আন্দোলনের ফলেই আজ এই পরিবর্তন সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি। 

মির্জা ফখরুল আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের নির্বাচনে আর কোনো জোরজবরদস্তি, ভয়ভীতি বা রাতের ভোট হবে না। জনগণ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে বিএনপি মহাসচিব বলেন, হিন্দু-মুসলমান সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না।

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি তার জীবনের শেষ নির্বাচন। তাই হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান সব ধর্মের মানুষকে ধানের শীষে ভোট দিয়ে তাকে কাজ করার সুযোগ দেয়ার আহ্বান জানান তিনি। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, জনগণের ভোটের আমানতের কোনো খেয়ানত করা হবে না।

পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও অবাধ নির্বাচনের দাবিতে নানা স্লোগান দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়