শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২২ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

তরুণ ভোটারদের সঙ্গে জাইমা রহমানের ব্যতিক্রমী আড্ডা (ভিডিও)

মনিরুল ইসলাম:  তরুণ-তরুণীদের ভাবনা, প্রত্যাশা ও স্বপ্নের কথা শোনার লক্ষ্যে আজ  সোমবার রাজধানীর বনানী ডিওএইচএস খেলার মাঠে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী আয়োজন “চায়ের আড্ডা”। 

অনুষ্ঠানে প্রায় ৫৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন, এবং তাঁদের আতিথেয়তা করেন ব্যারিস্টার জাইমা রহমান। এ সময় তিনি উপস্থিত তরুণ-তরুণীদের সঙ্গে সরাসরি কথা বলেন, দেশের ভবিষ্যৎ নির্মাণ নিয়ে তাদের চিন্তা-ভাবনা ও আকাঙ্ক্ষার কথা শোনেন এবং নিজের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা ভাগ করে নেন।

আলোচনায় তিনি নারী ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ, ঢাকাসহ বড় শহরগুলোর যানজট সমস্যা এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বের সঙ্গে কথা বলেন।

অনুষ্ঠানটি ছিল প্রচলিত সভা বা বক্তৃতামূলক আয়োজনের বাইরে এক ভিন্ন রকমের অভিজ্ঞতা। এটি আয়োজন করা হয় মেলার আদলে, যেখানে ব্যারিস্টার জাইমা রহমান প্রথম পর্বে সবার সাথে বসে কথা বলেন। এবং শেষ অংশে কোনো নির্দিষ্ট স্থানে বসে বক্তব্য না দিয়ে উপস্থিত তরুণদের সঙ্গে হাঁটতে হাঁটতে কথা বলেন। 

এ সময় তিনি তরুণ-তরুণীদের সঙ্গে একসঙ্গে চা, চটপটি, জিলাপি ও ঝালমুড়ি উপভোগ করেন, যা আয়োজনটিকে আরও প্রাণবন্ত ও আন্তরিক করে তোলে।

“চায়ের আড্ডা” আয়োজনটি তরুণ-তরুণীদের সঙ্গে নেতৃত্বের সরাসরি সংযোগ এবং খোলামেলা মতবিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়