শিরোনাম
◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা!

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৮:১১ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বমানের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিতের আশ্বাস তাসনিম জারার

বিশ্বমানের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি গ্যাসসহ সব সংকট সমাধানে কাজ করার আশ্বাস দিয়েছেন ঢাকা- ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর খিলগাঁও মডেল কলেজে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব আশ্বাস দেন।

এর আগে, সকালে দাশেরকান্দি বাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় নামেন ডা. তাসনিম জারা। প্রচারণা শেষ করে দুপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের ইশতেহার তুলে ধরেন তিনি।

তিনি বলেন, ‘নির্বাচিত হলে শিক্ষা ব্যবস্থা আধুনিক করতে এই আসনের প্রতিটি স্কুলে ল্যাব ও লাইব্রেরি চালু করা হবে। স্বাস্থ্যসেবা বাড়াতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় জনবল নিয়োগের পাশাপাশি কমিউনিটি ক্লিনিকগুলো শক্তিশালী করা হবে। ঢাকা-৯ আসনের অন্যতম সমস্যা মাদক নিরসনে উদ্যোগ নেয়া হবে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

মাদকাসক্তদের মাদক নিরাময়ের জন্য সহযোগিতা করা হবে বলেও জানান ডা. তাসনিম জারা।

ইশতেহার ঘোষণার আগে তাসনিম জারা বলেন, ‘ঢাকা-৯ এই শহরের প্রাণ, কিন্তু আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়। আমরা গুলশান-বনানীর সমান ট্যাক্স দেই, সমান বিল দেই কিন্তু সেবা পাই তৃতীয় শ্রেণির। ভোটের সময় নেতারা আসেন, ভোট নেন, তারপর উধাও হয়ে যান। রাষ্ট্র আমাদের কেবল রাজস্ব আদায়ের উৎস মনে করে। টাকা নেয়ার সময় আছে, কিন্তু সেবা দেয়ার সময় নেই।’

তাসনিম জারা আরও বলেন, ‘আমি পেশাদার রাজনীতিবিদ নই, আমি এই এলাকার মেয়ে। আমার কথা একেবারেই পরিষ্কার, ঢাকা-৯ এর অবহেলার দিন শেষ। আমরা সমান ট্যাক্স দেই, আমাদের অধিকারও সমান। আমাদের ন্যায্য পাওনা আমরা বুঝে নেব।’

এরপর ছয়টি সমস্যা ও তার সমাধান বাতলে নিজের ইশতেহার পড়েন জারা।

এর আগে, শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইশতেহার প্রকাশ করেন জারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়