শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৭:০০ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাকে লাঞ্ছনার অভিযোগ তোলে যা বললেন আমির হামজা

নারীদের কাছে ভোট চাইতে যাওয়ার সময় কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজার মাকে অপমান ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি।

আমির হামজা বলেন, ‘আমি মুফতি আমির হামজা, কুষ্টিয়া-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী, তীব্র ক্ষোভ ও গভীর কষ্টের সঙ্গে জানাচ্ছি, আজ বেলা ১১টায় কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়ন বাক্স ব্রিজ এলাকায় আমাদের নারী কর্মীরা ভোট চাইতে গেলে যুবদল নেতা নাসিরের নেতৃত্বে নারীদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়, লিফলেট কেড়ে নেওয়া হয়। নারী কর্মীদের সঙ্গে আমার আম্মাও ছিলেন। তার সঙ্গেও খুবই বাজে ব্যবহার করা হয়েছে।’

জামায়াতের এই প্রার্থী বলেন, ‘নারীদের ওপর এমন বর্বর আচরণ রাজনৈতিক সহনশীলতার চরম লঙ্ঘন। একজন মায়ের সম্মান, একজন নারীর মর্যাদা ক্ষুণ্ন করে কোনো রাজনীতি টিকে থাকতে পারে না। ভোট চাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। সে অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না।’

আমির হামজা বলেন, ‘আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি বিশ্বাস করি, ভয়, সন্ত্রাস ও নারীদের হেনস্তার রাজনীতি দিয়ে জনগণের ভালোবাসা অর্জন করা যায় না। জনগণ ন্যায়, ইনসাফ ও মর্যাদার রাজনীতির পক্ষেই থাকবে, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আপনাদের পালিত সন্ত্রাসীদের হাত গোটানোর জন্য বলছি। আমাদের মায়েদের দিকে হাত বাড়ানো বন্ধ করুন। যুগে যুগে যারা মায়েদের দিকে হাত তুলেছে, তারাই ধ্বংস হয়েছে। সাবধান হয়ে যান।’ উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়