শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী সমাবেশ স্থগিত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত ৩১ জানুয়ারির নারী সমাবেশ স্থগিত করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে মহিলা বিভাগের ফেসবুক পেজে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সেখানে বলা হয়- ‘অনিবার্য কারণবশত মহিলা সমাবেশটি স্থগিত করা হলো।’

এর আগে মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

ওইদিন ডা. তাহের জানান, নির্বাচনি প্রচারের সময় বিভিন্ন স্থানে হামলা, নির্যাতন, হেনস্থা ও ভয়ভীতির প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়