শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

গণতন্ত্র মানে এই নয় যে, যা ইচ্ছে বলবো: মঈন খান 

মনিরুল ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনের ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করে। স্বাধীনতা মানে নিজের মত প্রকাশ করা। আর গণতন্ত্র মানে হচ্ছে যাই বলি না কেনো তার জবাবদিহিতাই গণতন্ত্র। গণতন্ত্র মানে এই নয় যে, আমি যা ইচ্ছে বলবো। এই দুটিকে সমন্বয় করে চলতে হবে। 

সোমবার দিনব্যাপী পলাশ উপজেলার জিনারদী বাজার, কুড়াইতলী, সানের বাড়ী এবং ঘোড়াশাল পৌরসভা ১,২,৩ নং ওয়ার্ডে ধানের শীষের ভোট চেয়ে বিভিন্ন পথসভায় তিনি এসব কথা বলেন। 

মঈন খান বলেন, আগের একটি দল ধন-দৌলত আহরণ করে রাজনীতি করতো। শতশত কোটি টাকা লোপাট করেছে। এটি রাজনীতি নয়, এটির নাম লুন্ঠন। 

তিনি বলেন, আমরা শহীদ জিয়ার সততার রাজনীতি করি, প্রয়াত খালেদা জিয়ার আপোষহীন আদর্শে বিশ্বাস করি এবং তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল থেকে দেশকে জাগিয়ে তোলার রাজনীতি করি। একারণেই আমি আপনাদের দোয়ারে আসছি। 

ভোটারদের প্রতি আহবান জানিয়ে ড. মঈন খান বলেন, ১২ ফেব্রুয়ারী আমরা যাতে সবাই পরিবারের বোন, কন্যা, স্ত্রী, মা এবং ভাবীদের কেন্দ্রে ভোট দিতে পাঠাবেন। সেদিন মা-বোনদের সকালে ঘরে কোন কাজ রাখবেন না। তারা যেনো ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়