শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৪ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

২১ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

মনিরুল ইসলাম : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি প্রচারের জন্য চট্টগ্রাম পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায়   তিনি চট্টগ্রাম পৌঁছান।

রোববার (২৫ জানুয়ারি) নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে তিনি প্রথম জনসভায় অংশ নেবেন। চট্টগ্রামের বিএনপির নেতারা তাকে বিমানবন্দরে স্বাগত জানান।

জনসভাকে ঘিরে আজ  শনিবার  সকাল থেকেই পলোগ্রাউন্ড মাঠে চলছে ব্যাপক প্রস্তুতি। নির্মাণ করা হচ্ছে বিশাল মঞ্চ, স্থাপন করা হয়েছে আধুনিক সাউন্ড সিস্টেম ও বিদ্যুৎসংযোগ। মাঠের ভেতরে চেয়ার বসানো, ব্যারিকেড স্থাপন এবং জনসমাগম নিয়ন্ত্রণে প্রবেশ ও প্রস্থান পথ নির্ধারণের কাজ তদারকি করছেন দায়িত্বপ্রাপ্তরা।

জনসভার স্বাচ্ছন্দ্য ও স্বাস্থ্যবিধি বিবেচনায় অস্থায়ী শৌচাগার ও পরিচ্ছন্নতা ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। মহাসমাবেশ ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। 

উল্লেখ্য,  ২০০৫ সালে চট্টগ্রামে গিয়েছিলেন তারেক রহমান। তখন তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। সেই সফরের পর দীর্ঘ সময় তিনি  লন্ডনে  অবস্থান করেন।  জানুয়ারিতে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনি চট্রগ্রাম আসলেন নির্বাচনী সভায় যোগ দিতে।  চট্টগ্রামে  কাল রোববার ৭টি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে রোববার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের হোটেল রেডিসনে তরুণদের সঙ্গে "পলিসি ডায়ালগ" মতবিনিময় সভা করবেন। বেলা ১১টায় পলোগ্রাউন্ড ময়দান সমাবেশ অনুষ্ঠিত হবে। 

এরপর ফেনীর পাইলট কলেজ ময়দান, কুমিল্লার চৌদ্দগ্রামে, কুমিল্লার সুয়াগাজী, কুমিল্লার দাউদকান্দি, নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠ সমাবেশ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়