শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ১১:৪৫ রাত
আপডেট : ১৩ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে দুলাভাই দুলাভাই স্লোগানে তারেক রহমানকে বরণ (ভিডিও)

মা বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে বর্তমানে সিলেটে অবস্থান করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২১ জানুয়ারি) রাতে তিনি সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেন তিনি। এ সময় মাজার প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকা ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। তাকে একনজর দেখতে ভিড় করেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। মাজার প্রাঙ্গণে প্রবেশ করলে উপস্থিত নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। স্লোগান ও করতালির মধ্য দিয়ে তাকে স্বাগত জানান।
 
শাহজালালের মাজার থেকে বেরিয়ে হযরত শাহ পরান (র.) মাজারে যান বিএনপির চেয়ারম্যান। মাজার জিয়ারতের পর স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি বিরাইমপুর গ্রামে যাবেন তিনি। সেখানে মিলাদ, দোয়া মাহফিল এবং কেক কাটার আয়োজন রয়েছে।
 
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেয়ার কথা রয়েছে তার।  
  
উল্লেখ্য, ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমানের বিয়ে হয়। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে। জুবাইদা রহমান সাবেক নৌবাহিনী প্রধান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়