শিরোনাম
◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৫:৪২ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণভোটে ‘না’ পাস হলে গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে : নাহিদ ইসলাম

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে সব রাজনৈতিক দলের অবস্থান নেওয়া দায়িত্বের মধ্যে পড়ে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গণভোটে ‘না’ জয়যুক্ত হলে গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণভোটের প্রচারণার লক্ষ্যে ক্যারাভ্যান উদ্বোধনের সময় তিনি এমন কথা বলেন।

তিনি বলেন, গণভোটে আমরা এনসিপি ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিচ্ছি।

জনগণকে আমরা ‘হ্যাঁ’ এর পক্ষে আহ্বান জানাচ্ছি। যদি আমাদেরকে আপনাদের পছন্দ না-ও হয়, আমাদের ভোট না-ও দেন তবে অ্যাট লিস্ট ‘হ্যাঁ’ এর পক্ষে আপনারা ভোট দেবেন।
নাহিদ ইসলাম আরো বলেন, দল-মত-নির্বিশেষে আমাদের সবার দায়িত্ব গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়া। কারণ ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিলে সংস্কার প্রক্রিয়া আগাবে।

জুলাই সনদ বাস্তবায়ন হবে।
সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। নাহিদ ইসলাম বলেন,  গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে গণ-অভ্যুত্থানের পরে আমরা যে ফ্যাসিবাদী গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন করতে চেয়েছিলাম সেটা কিছুটা হলেও পরিবর্তন হবে। আর যদি ‘না’ জয়যুক্ত হয় তাহলে আগের ব্যবস্থাতেই থেকে যাবে।

তাহলে গণ-অভ্যুত্থান সম্পূর্ণভাবে ব্যর্থ হবে।
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষ প্রচারণা করা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তবে কোনো বিশেষ রাজনৈতিক দল ইনিয়ে-বিনিয়ে গণভোটে ‘না’-এর পক্ষে কথা বলা শুরু করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়