শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ১২:০৯ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জায়ামাতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

তবে আসন সমঝোতা চূড়ান্ত না হলেও এনসিপির সমর্থিত সূত্র জানিয়েছে ৩০ আসনে প্রার্থী দেবে দলটি। তবে আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় প্রাথমিকভাবে আগামী দুই-এক দিনের মধ্যে ২০ থেকে ২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে দলটি৷

রোববার (১১ জানুয়ারি) রাতে নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির এক সদস্য বিষয়টি নিশ্চত করেছেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামীসহ ইসলামী দলগুলোর সঙ্গে এখনো আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে ২০ থেকে ২৫টি আসনে এনসিপি প্রার্থী ঘোষণা দেবে। পরের ধাপে বাকি আসনগুলোয় প্রার্থী ঘোষণা করা হবে।

এদিকে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষাৎকালে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক চালচিত্র নিয়ে আলোচনা করেন। সূত্র: জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়