শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৫ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত

সারাদেশে মারাত্মকভাবে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘিত হচ্ছে বলে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।  কাউকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং কাউকে নিরাপত্তা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। 

বুধবার (৭ জানুয়ারি) বিকালে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এসব অভিযোগ জানান তিনি। বৈঠকে জামায়াতের ৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। 

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড এখনও তৈরি হয়নি। প্রচারণার ক্ষেত্রে কোনো নেতাকে বেশি প্রটোকল দেয়া হচ্ছে। যা জনগনের মাঝে রং মেসেজ দিচ্ছে। প্রটোকল সবার জন্য সমান হতে হবে। সারাদেশে মারাত্মকভাবে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘিত হচ্ছে। কাউকে অতিরিক্ত নিরাপত্তা দেয়া হচ্ছে, কাউকে দেয়া হচ্ছে না। অবিলম্বে দলীয় ডিসিদের অপসারণ করতে হবে।’

তিনি হুঁশিয়ার করে বলেন, ‘একতরফা নির্বাচন হলে দেশের একটি দল চলে গেছে। অন্য দল যারা এমন কাজে জড়িত থাকবে, তাদেরও কিন্তু চলে যেতে হবে। এভাবে দেশ রাজনৈতিক দল শূন্য হবে, ক্ষতিগ্রস্ত হবে।’

মনোনয়নপত্র বাছাইয়ে বৈষম্য হয়েছে উল্লেখ করে জামায়াত নেতা তাহের বলেন, মামলার ক্ষেত্রে বিএনপির অনেকের মনোনয়নপত্র গ্রহণ করলেও জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব থাকার পরও বিএনপি নেতার মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে, যা বৈষম্য তৈরি করেছে।

তিনি আরও অভিযোগ করেন, একটি দলের পক্ষ থেকে ভোটারদের ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে যা আচরণ বিধির লঙ্ঘন। এটা বন্ধের জন্য আমরা কমিশনকে বলেছি।

এ সময় সুষ্ঠু নির্বাচনের জন্য সিসি ক্যামেরার কথা বলা হয়েছে কমিশনে, কমিশন রাজি হয়েছে বলেও জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে ছড়িয়ে পড়া তথ্য সঠিক নয় বলেও জানান জামায়াতের নায়েবে আমির।  উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়