শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ১২:৩০ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, কারণ যা জানাগেল

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ইসিতে আপিলের ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাচাই শেষে রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। জানা গেছে, ভোটার তথ্যে গরমিল থাকায় তাসনিম জারার মনোনয়ন বাতিল করা হয়।

এর আগে তাসনিম জারা তার নির্বাচনি হলফনামায় বাংলাদেশে বার্ষিক ৭ লাখ টাকার বেশি আয় এবং ব্রিটিশ পাউন্ডে বিদেশি আয়ের তথ্য ঘোষণা করেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত হলফনামায় এসব তথ্য উল্লেখ রয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা অনুযায়ী, বাংলাদেশে চিকিৎসক হিসেবে পেশা থেকে তাসনিম জারার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা। এছাড়া তিনি বিদেশি আয় হিসেবে ৩,২০০ পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ৫ লাখ ২৭ হাজার) ঘোষণা করেছেন। সেই হিসেবে তার বার্ষিক আয় ১২ লাখ ৪০ হাজার ৫৯৭ টাকা। একই হলফনামা অনুযায়ী, তার স্বামী খালেদ সাইফুল্লাহর বার্ষিক বিদেশি আয় ৩৯ হাজার ৮০০ পাউন্ড (প্রায় ৬৫ লাখ ৫ হাজার টাকা)।

হলফনামায় আরও বলা হয়েছে, তাসনিম জারার মোট সম্পদের পরিমাণ ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা এবং তিনি আয়কর পরিশোধ করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা। চাকরি থেকে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। তার ব্যাংক সঞ্চয় খুবই কম; ব্যাংকে জমা রয়েছে মাত্র ২৬৪ টাকা।

ঘোষণায় উল্লেখ করা হয়েছে, তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তার কোনো ঋণ, দায় বা সরকারি বকেয়াও নেই। তিনি কোনো বাড়ি, ফ্ল্যাট, কৃষিজমি বা অকৃষিজমির মালিক নন।

তার ঘোষিত গয়নার মূল্য ২ লাখ ৫ হাজার টাকা। নগদ অর্থ হিসেবে তার কাছে রয়েছে ১৬ লাখ টাকা এবং ২ হাজার ২৭০ পাউন্ড। এছাড়া তার ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা আছে ১০ হাজার ১৯ টাকা। তার স্বামী খালেদ সাইফুল্লাহর নগদ ১৫ লাখ টাকা এবং ৬,০০০ পাউন্ড রয়েছে।

পেশাগতভাবে তাসনিম জারা একজন চিকিৎসক, আর তার স্বামী একজন উদ্যোক্তা ও গবেষক। সাবেক এনসিপি নেতা তাসনিম জারার জন্ম ৭ অক্টোবর ১৯৯৪ সালে। তিনি এমএসসি ডিগ্রিধারী। সূত্র: চ্যানেল 24 

  • সর্বশেষ
  • জনপ্রিয়