শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৪ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

গুলশান আজাদ মসজিদে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

মনিরুল ইসলাম: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজধানীর গুলশানের আজাদ মসজিদে বাদ আছর  দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুত্রুবার আজাদ মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দোয়া মাহফিলে খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং তার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। খালেদা জিয়ার পাশাপাশি জিয়াউর রহমান  ও তাদের ছেলে আরাফাত রহমান কোকোর জন্যও দোয়া করা হয়।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,  মির্জা আব্বাস, ড. মঈন খানসহ  শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, দলীয় নেতাকর্মী ও মুসল্লিরা অংশ নেন। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম। অনুষ্ঠানে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তারেক রহমানের নেতৃত্ব বাংলাদেশ যেনো সামনে দিনে এগিয়ে যায় আল্লাহর রহমত কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়