শিরোনাম
◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৬, ১২:১৭ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী এক বছরে উপহার পেয়েছেন ১৫ ভরি সোনা, রয়েছে নগদ ১৮ কোটি টাকা

খুলনা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী পেশায় একজন ব্যবসায়ী। নগদ অর্থ, স্থাবর ও অস্থাবর মিলিয়ে রয়েছে কোটি টাকার সম্পদ।

কৃষ্ণ নন্দী খুলনা জেলার ডুমুরিয়া (খুলনা-৫ আসনের মধ্যে) উপজেলার বাসিন্দা। তবে তিনি খুলনা-১ আসন থেকে আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হয়েছেন। তিনি জামায়াতে ইসলামীর খুলনার ডুমুরিয়া উপজেলার সনাতন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার বার্ষিক আয় ৬ লাখ ৮০ হাজার টাকা। কাছে রয়েছে নগদ ১৮ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার ৯৮৪ টাকা। তার ১৯ কোটি ২ লাখ ৩৯ হাজার ৯৮৪ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। ১ কোটি ৬৩ লাখ ৯০ হাজার টাকার স্থাবর সম্পদ রয়েছে।

এদিকে তিনি ব্যাংকের ১৭ কোটি ৯৭ লাখ ২৪ হাজার ৯৮৪ টাকার ব্যাংকের ঋণ দেখিয়েছেন। তার ২.৪৭ একর কৃষি জমি ও ০.৫ একর অকৃষি জমি রয়েছে।

হলফনামায় তিনি উল্লেখ করেছেন, খুলনার ডুমুরিয়া উপজেলায় তিনতলা বিশিষ্ট দুইটি পাকা দালান বাড়ি রয়েছে তার। ২০২৫ সালের আয়কর রিটার্নে প্রায় দুই কোটি ৬৯ লাক টাকার সম্পদ রয়েছে ও ১৫ ভরি সোনা তিনি উপহার হিসেবে পেয়েছেন বলে উল্লেখ করেছেন।

হলফনামা সূত্রে আরও জানা যায়, কৃষ্ণ নন্দী বিজ্ঞান বিভাগে মাধ্যমিক (এসএসসি) সম্পন্ন করেছেন। তবে তার স্ত্রী এবং সন্তানদের নামে কোনো স্থাবর ও অস্থাবর সম্পদ নেই বলেও উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়