শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫৪ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি ছেড়ে জামায়াত জোটে কেন: কারণ ব্যাখ্যা করলেন কর্নেল অলি আহমদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমদ বিএনপির জোট ছেড়ে জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে নির্বাচন করতে যাচ্ছেন।

দীর্ঘ দিনের মিত্র বিএনপিকে ছেড়ে অলি কেন জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হলেন, তা নিয়ে চলছে বিশ্লেষণ। মূলত আসন সমঝোতা না হওয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় এলডিপি।

এ বিষয়ে অলি আহমদ জানান, ১৪ জনের শর্টলিস্ট দিয়েও আলোচনায় বসেনি বিএনপি।

এলডিপি জানিয়েছে, জোটগত সমঝোতার লক্ষ্যে বিএনপিকে ১৪ জনের একটি শর্টলিস্ট দেওয়া হয়েছিল। তবে ওই তালিকা থেকে কাউকে দিতেই হবে—এমন কোনো বাধ্যবাধকতা ছিল না।

কর্নেল অলি গণমাধ্যমকে বলেন, আমরা বলেছিলাম ১৪ জনের মধ্য থেকে যাদের উপযুক্ত মনে হবে, অন্তত ৮-১০ জনকে বিবেচনায় নিলেই আমাদের দল টিকে থাকবে।

তিনি অভিযোগ করেন, বিএনপি মহাসচিবের নেতৃত্বে গঠিত সাত সদস্যের কমিটির সঙ্গে এলডিপির কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। এলডিপির নেতারা দুই ঘণ্টা বিএনপি কার্যালয়ে অপেক্ষা করলেও আলোচনা হয়নি, কেবল অনানুষ্ঠানিকভাবে এককভাবে কয়েকজনের সঙ্গে কথা বলা হয়েছে।

অলি বলেন, ‘শর্টলিস্টটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের কাছে পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।’

এলডিপিকে ‘অবমূল্যায়ন করা হয়েছে’ দাবি করে কর্নেল অলি বলেন, বিএনপি যেখানে শত শত আসনে প্রার্থী দিয়েছে, সেখানে আমাদের মাত্র একটি কার্যকর আসন দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য চরম অবমূল্যায়ন।

তিনি আরো বলেন, আমাদের দল চাঁদাবাজি করে না। দলের নেতারাই নিজের পকেটের টাকা খরচ করে এত বছর দল চালিয়ে এসেছে। অথচ শেষ পর্যন্ত দেখা গেল ছাগল আর গরুর দাম একই।

এলডিপির দাবি, বিএনপির সংকটকালে তাদের নেতারা পাশে ছিলেন, কিন্তু এখন দীর্ঘ সময় ধরে কোনো যোগাযোগ নেই।

প্রসঙ্গত, গতকাল রোববার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর আগে গত শনিবার দলটির প্রেসিডিয়াম সদস্যদের দীর্ঘ বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে গণমাধ্যমকে জানান কর্নেল অলি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়