শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩০ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী যারা

বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াত ইসলামীর সঙ্গে জোট করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় দলটি।

এনসিপির একটি সূত্র বলছে, জোটভিত্তিক সমঝোতার আওতায় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় এনসিপি ৩০ আসনে প্রার্থী দেবে। সমঝোতার অংশ হিসেবে কয়েকটি আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থীদের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে।

সূত্র অনুযায়ী, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১, জাভেদ রাসিন ঢাকা-৯, ইঞ্জিনিয়ার নাবিলা তাহসিন ঢাকা-২০, দিলশানা পারুল ঢাকা-১৯, নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮, সারজিস আলম পঞ্চগড়-১, আব্দুল আহাদ দিনাজপুর-৬, আখতার হোসেন রংপুর-৪, আতিক মুজাহিদ কুড়িগ্রাম-২, সাইফ মুস্তাফিজ সিরাজগঞ্জ-৬, আশরাফউদ্দিন মাহদি ব্রাহ্মণবাড়িয়ার কোনো একটি আসনে, আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ, সুজাউদ্দৌলা বান্দরবান, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪, হান্নান মাসউদ নোয়াখালী-৬, ডা. জাহেদুল নেত্রকোনা, আরিফ আদিব বরিশাল, ডা. মাহমুদা মিতু ঝালকাঠি, মাহবুব আলম লক্ষ্মীপুর, সুলতান জাকারিয়া নোয়াখালী, সরোয়ার তুষার নরসিংদী, আলি নাসের খান গাজীপুর, মো. লিখন মিয়া শেরপুর, প্রীতম দাশ মৌলভীবাজার, জোবায়রুল আরিফ চট্টগ্রাম, জার্জিস কাদের নাটোর, মোল্লা ফারুক এহসান চুয়াডাঙ্গা, আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া, সাইফুল্লাহ হায়দার টাঙ্গাইল এবং মোল্লা রহমতুল্লাহ বাগেরহাট থেকে নির্বাচন করবেন। উৎস: জাগোনিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়