শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৬ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির (ভিডিও)

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আমরা আটটি দল একসঙ্গে কাজ করে আসছিলাম। আমাদের সঙ্গে আরও দুটি দল যুক্ত হয়েছে। কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আবদুস সালাম হলে আট দলীয় জোটের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, কিছুক্ষণ আগে এনসিপির সঙ্গে আমাদের বৈঠক শেষ হয়েছে। তারা এখানে আসার সময়-সুযোগ পাননি। দলীয় পরিসরে মিটিং করে আজ রাতে তারা আমাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার বিষয়টি আপনাদের জানিয়ে দেবেন।

তিনি আরও বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে আমাদের সবার কথা বলেছেন। তাদের সিদ্ধান্তের কথা আমাদের জানিয়েছেন। তারা আরেকটি সংবাদ সম্মেলন করে তাদের সিদ্ধান্ত আপনাদের জানাবেন।

শফিকুর রহমান আরও বলেন, এটা আমাদের মজবুত নির্বাচনী সমঝোতা। আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সারা দেশের ৩০০ আসন নিজেদের মধ্যে নির্ধারণ করেছি। দুটি দল একবারে শেষ পর্যায়ে আমাদের সঙ্গে মিলিত হয়েছে। আরও কয়েকটি দল আগ্রহী ছিল। তবে এই প্রক্রিয়ায় এই মুহূর্তে আমরা তাদের সম্পৃক্ত করতে পারছি না। এজন্য আমরা দুঃখিত। তবে জাতীয় জীবনে তাদের সঙ্গে কাজ করব।

তিনি বলেন, আমাদের আসন সমঝোতা প্রায় শেষ হয়ে গেছে। সামান্য যে বিষয়গুলো রয়েছে, নমিনেশন ফরম জমা দেওয়ার পরপরই আলোচনার মাধ্যমে সমাধান করতে পারব। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমরা খুবই আস্থাশীল।

সংবাদ সম্মেলনে জামায়াতসহ আট দলের শীর্ষ নেতাদের পাশাপাশি অলি আহমেদও উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়