শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:২৪ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে গণচাঁদা উত্তোলনে বিতর্ক, আকিফ আব্দুল্লাহকে জুমার সতর্কতা

শাহবাগে অনুষ্ঠিত ইনকিলাব মঞ্চের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচীতে গণচাঁদা উত্তোলন একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আকিফ আব্দুল্লাহ, যিনি একজন সাধারণ সমর্থক, শুধু এক ঘণ্টায় প্রায় ১,০৫,৮৫৩ টাকা চাঁদা সংগ্রহ করেছেন। তবে এই চাঁদা উত্তোলন ইনকিলাব মঞ্চের পাশাপাশি সাধারণ সমর্থকদের নজরে আসলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সূত্র: বার্তা বাজার

সামাজিক মাধ্যমে আকিফ আব্দুল্লাহ নামক একজন সাধারণ সমর্থক অবস্থান কর্মসূচীতে যোগ দিতে আসা সমর্থকদের আপ্যায়নের কথা উল্ল্যেখ করে নিজের বিকাশ নম্বরে অর্থ সহায়তা ও অনুদান চেয়ে মাত্র এক ঘণ্টার ব্যবধানে ১ লাখ টাকার বেশি চাঁদা পেয়ে যান।

মাত্র এক ঘণ্টার ব্যবধানে ক্রমান্বয়ে অর্থ আসতে আসতে এটি ১,০৫,৮৫৩ টাকায় পরিণত হয়। শুরু থেকেই একাধিক ফেইসবুক স্ট্যাটাস দিয়ে তিনি সংগ্রহিত অর্থের পরিমাণ জানাতে থাকেন। এটি দেখেই, ইনকিলাব মঞ্চের কর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ডাকসু সদস্য ফাতিমা তাসনিম জুমা চাঁদা সংগ্রহের এই পদ্ধতির প্রতিক্রিয়া জানান। তিনি সাধারণ সমর্থক ও অবস্থানকারীকে এভাবে চাঁদা উত্তোলন করা থেকে বিরত থাকার পরামর্শ দেন। ফাতিমা তাসনিম জুমা বলেন,

“এভাবে বিকাশ বা নগদের মাধ্যমে গণচাঁদা উত্তোলন করা সঠিক নয় এবং এটি ভবিষ্যতে সমস্যা সৃষ্টি করতে পারে। আমি সকলকে বলব, গণচাঁদা সংগ্রহের ক্ষেত্রে সঠিক পদ্ধতি অনুসরণ করতে।”

অপর দিকে আকিফ আব্দুল্লাহর ইনকিলাব মঞ্চের প্রতিক্রিয়া দেখার সঙ্গে সঙ্গে অবস্থান কর্মসূচীতে যোগদেয়া সাধারণ সমর্থকদের জন্য গৃহীত অর্থের বিস্তাটিত হিসাব পরবর্তী দিন সকালেই ইনকিলাব মঞ্চ সংশ্লিষ্ট মুখপাত্র বরাবর দাখিলের ঘোষণা দেন। একই সাথে আকিফ আব্দুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে সবাইকে নতুন করে কোন অর্থ সহায়তা না পাঠানোর জন্য ফেইসবুকে একটি পোস্টের বরাত দিয়ে অনুরোধ করেন। তিনি লিখেন,

“আমি আগামীকাল ইনকিলাব মঞ্চ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে হিসাব দাখিল করব। পাশাপাশি আমি সামাজিক মাধ্যমেও হিসাব দাখিল করব, যাতে সবাই জানে এই চাঁদার টাকা কিভাবে ব্যবহৃত হবে।” তিনি আরও বলেন, “যেহেতু চাঁদা উত্তোলনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে, সেহেতু এটি সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে করা হবে।”

বিষয়টি ঘিরে ইনকিলাব মঞ্চের নেতারা জানিয়েছেন, চাঁদা সংগ্রহের এই পদ্ধতি পুনঃমূল্যায়ন করা হবে এবং নির্দিষ্ট নিয়মনীতি অনুসারে ভবিষ্যতে চাঁদা সংগ্রহের বিষয়টি পরিচালিত হবে। এছাড়াও তারা আশাবাদী যে, এই ধরনের উদ্যোগের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচী আরো শক্তিশালী হবে এবং সমাজিক উদ্দ্যোগে শহীদ ওসমান হাদির খুনের বিচার প্রকৃয়া আরো দ্রুত তরান্বিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়