শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৪ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার কিছু পর তিনি জাতীয় স্মৃতিসৌধে এ শ্রদ্ধা নিবেদন করেন।

 প্রায় দেড় যুগের নির্বাসনের পর দেশে ফেরার দ্বিতীয় দিন শুক্রবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতে যান তারেক রহমান। গুলশান থেকে জিয়া উদ্যানের পুরো রাস্তায় তাকে স্বাগত জানান হাজারো নেতাকর্মী। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে দেখে উচ্ছ্বসিত কর্মীরা।
 
 পথে পথে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন তারেক রহমান। হাত নেড়ে জানান শুভেচ্ছা। জনস্রোত পেরিয়ে বিকেল পৌনে ৫টায় জিয়া উদ্যান এলাকায় পৌঁছান তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান বাবা জিয়াউর রহমানের সমাধিতে। ফাতেহা পাঠের পাশাপাশি অংশ নেন দোয়া ও মোনাজাতে। শহীদ জিয়ার রুহের মাগফেরাত এবং মা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।
 
 জিয়া উদ্যান থেকে বেরিয়ে ৫টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পথে পথে ছিল জনতার ঢল। জনতাকে সামলাতে হিমশিম খান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাত ১০টার কিছু পর জাতীয় স্মৃতিসৌধে তিনি প্রবেশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়