শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৬ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০০ ফিট ও কুড়িল এলাকায় জনসমাগম, প্রস্তুত ১৭ অ্যাম্বুলেন্স

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকা ও কুড়িল বিশ্বরোডে উৎসবমুখর আবহ তৈরি হয়েছে। সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে আসা বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতিতে এলাকায় বাড়ছে জনসমাগম। এই কর্মসূচিকে কেন্দ্র করে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একাধিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই কুড়িল বিশ্বরোড এলাকায় জড়ো হতে থাকেন দলটির নেতা-কর্মীরা। সমাবেশে অংশ নিতে আসা মানুষজনের স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনায় কুড়িল বিশ্বরোডসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে জরুরি চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সমাবেশস্থলে প্রস্তুত রাখা প্রতিটি অ্যাম্বুলেন্সে লেখা রয়েছে—‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জরুরি স্বাস্থ্যসেবা’। এসব অ্যাম্বুলেন্সে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জামও রাখা হয়েছে।

অ্যাম্বুলেন্সচালক সুমন জানান, মোট ১৭টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। সমাবেশ শুরুর আগে সবগুলো অ্যাম্বুলেন্স পূর্ণ প্রস্তুত অবস্থায় থাকবে। প্রতিটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মেডিকেল টিম নিয়োজিত থাকবে, যাতে কোনো নেতা-কর্মী অসুস্থ হলে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনে নিকটবর্তী হাসপাতালে নেওয়া যায়।

এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তুতির চিত্রও চোখে পড়েছে। 

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়