শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৯ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে, বিপ্লবীদের চেতনা দমানো যাবে না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শরীফ ওসমান হাদির জনপ্রিয়তাই সম্ভবত কারও কারও সহ্য হয়নি। সে কারণেই ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে বিপ্লবীদের হত্যা করে তাদের চেতনাকে দমন করা যায় না; বরং তা আরও বিস্তৃত হয়।

রোববার (২১ ডিসেম্বর) ফজর নামাজের পর শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। 

ডা. শফিকুর রহমান বলেন, চব্বিশের জুলাইয়ের আপনজন ছিলেন শরীফ ওসমান হাদি। তিনি আজীবন ইনসাফ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলে গেছেন। হাদিরা নিজেদের সংস্কৃতির কথা বলতেন এবং কোটি তরুণের হৃদয়ে দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন।

তিনি আরও বলেন, সরকার যা করছে, তাতে জনগণ এখনো সন্তুষ্ট নয়। হাদির খুনিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়