শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৪ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনোনয়ন না পেলেও সরাইল-আশুগঞ্জ থেকে নির্বাচনের ঘোষণা রুমিন ফারহানার (ভিডিও)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে দলীয় মনোনয়ন না পেলেও প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা।

আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে এক মতবিনিময় সভায় রুমিন ফারহানা এই ঘোষণা দেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা বলেন, ‘আমি যা বলি, তা-ই করি। আমার এলাকার মানুষের সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা-ই হোক, আমি সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব।’ তিনি আরও যোগ করেন, অধিকাংশ আসনে প্রার্থীর নাম ঘোষণা হলেও সরাইল-আশুগঞ্জের মানুষ এখনো জানেন না তাঁদের প্রার্থী কে, যা এই এলাকার মানুষের জন্য দুঃখজনক।

নির্বাচনী পরিবেশ নিয়ে রুমিন ফারহানা বলেন, ‘বিগত ১৫ বছর দেশের মানুষ প্রকৃত ভোট দিতে পারেনি। সরকার বলছে এবার সবচেয়ে ভালো নির্বাচন হবে, আমরা সেই কথায় বিশ্বাস রাখতে চাই।’

তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি সরকারের প্রতি জোর আহ্বান জানান।

রুমিন ফারহানা তাঁর বক্তব্যে বাবার উত্তরাধিকারের কথা উল্লেখ করে বলেন, ‘আমার বাবার (অলি আহাদ) অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই আমি রাজনীতিতে এসেছি। আপনাদের ভোটে সংসদে গেলে সরাইল ও আশুগঞ্জকে আমি একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।’ তিনি গত ১৭ বছর দলীয় ও রাজপথে তাঁর ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

উল্লেখ্য, বিএনপি ইতিমধ্যে দুই দফায় ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এখনো কোনো নাম চূড়ান্ত করেনি। গত কয়েক মাস ধরে এই আসনে রুমিন ফারহানা নিয়মিত গণসংযোগ ও সামাজিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়