শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ০২:২৫ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নিয়ে বিতর্কিত ফেসবুক স্ট্যাটাস: এলডিপি নেতা হাসান সারওয়ার্দী সাময়িক বহিষ্কার

স্ট্যাটাস তিনি লিখেছেন, ‘বিএনপির সাথে এলডিপির কোনো জোট ছিল না বা লিখিত চুক্তিও ছিল না। ছিল বিশ্বাস ও আলোচনা। তারা বিশ্বাস ভঙ্গ করেছে, তারা মোনাফেক। তালাক দেওয়া বউয়ের সাথে আবার সংসার করা যায় না, এটা অনৈতিক। এদের সাথে সকল সম্পর্ক শেষ। এদের সাথে আলোচনা করা অর্থ সময় ক্ষেপণ, মিথ্যার ফুলঝুরি শোনা। বিএনপি এখন পতনশীল, পচনশীল একটি দুর্নীতিবাজ, চাঁদাবাজ মাফিয়া সিন্ডিকেট। এদের কাছে সততা আশা করা যায় না। যাদের সম্মান, মর্যাদা আছে তারা এদের থেকে নিরাপদ দূরত্বে থাকা উত্তম। এরা সশস্ত্র বাহিনীর অফিসারদের চরম অপমান করে। এদের পতন অনিবার্য।’

এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থি। বিষয়টি এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদসহ আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা লক্ষ্য করেছি যে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব) চৌধুরী হাসান সারওয়ার্দী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্পর্কে অত্যন্ত বিভ্রান্তিকর একটি স্ট্যাটাস দিয়েছে। এটি এলডিপির দলীয় কোনো সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ নয়।

দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল হিসেবে দেশকে স্থিতিশীল ও সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এলডিপির শীর্ষ নেতৃত্বে থেকে এমন অবিবেচকের মতো উক্তি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আজ এলডিপির প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে দলের সব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। একইসঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা আগামী ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়