শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৭ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংক্ষিপ্ত সফর শেষে ফের লন্ডনের পথে ডা. জুবাইদা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে বহনকারী বিমান লন্ডনের উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে গত ৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফেরেন জুবাইদা রহমান। দেশে পৌঁছেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। খালেদা জিয়ার চিকিৎসা ও পারিবারিক দেখভালের জন্যই মূলত তিনি ওই সময় দেশে এসেছিলেন।

এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, গত এক মাসের মধ্যে এখন খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়