শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৪ রাত
আপডেট : ০৭ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ভিত্তিহীন ও এআই-জেনারেটেড তথ্য নিয়ে বক্তব্য দেওয়ায় দুঃখ প্রকাশ রিজভীর

মনিরুল ইসলাম: সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া দুটি ভিত্তিহীন ও এআই-জেনারেটেড তথ্য যাচাই না করে বক্তব্য দেওয়ার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার ১৩ ডিসেম্বর বিএনপির সহ-দফতর সম্পাদক মুঃ মুনির হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী এ দুঃখ প্রকাশ করেন।

বিবৃতিতে জানান, আরটিভির লোগো ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের নামে একটি বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়। একই সঙ্গে শরিফ ওসমান হাদিকে আক্রমণকারী একজন সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ডাকসুর ভিপির চা খাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে জানা যায়, উল্লিখিত দুটি বিষয়ই ছিল ভিত্তিহীন এবং এআই দ্বারা তৈরি।

রিজভী বলেন, ফ্যাক্ট চেক না করে এসব বিষয় নিয়ে আজ দুপুরে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সভায় আমি বক্তব্য রাখি। এটি ছিল অনিচ্ছাকৃত ভুল।”

তিনি আরও বলেন, এ ধরনের ভুল বক্তব্যের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত এবং ভবিষ্যতে তথ্য যাচাইয়ের বিষয়ে আরও সতর্ক থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়