শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৬:১১ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

অচিরেই তারেক রহমান দেশে ফিরে দেশ ও দলের হাল ধরবেন: মির্জা আব্বাস

মনিরুল ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির  অন্যতম সদস্য মির্জা আব্বাস বলেছেন, অচিরেই তারেক রহমান দেশে ফিরে দেশ ও দলের হাল ধরবেন। 

আজ বুধবার সকালে বিএনপির আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ বিষয়ক এক আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ কথা বলেন।

তিনি বলেন,  আমাদের সকলের গর্ব করা উচিত যে আমরা এমন একজন নেতা এবং নেত্রী পেয়েছি।  অতঃপর তাদের উত্তরসরী আমাদের নেতা তারেক রহমানের মত মানুষের সঙ্গে আমরা রাজনীতি করতে পেরেছি এবং করছি । আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে  দেশের মানুষের হাল ধরবেন, রাজনীতির হাল ধরবেন এবং নতুন নতুন চিন্ত- চেতনা মাধ্যমে এদেশের মানুষকে আরো এগিয়ে নিয়ে যাবেন এটুকু আমি আশা করছি।

‘খালেদা জিয়া এখন গোটা জাতির অভিভাবক’

মির্জা আব্বাস বলেন, ‘‘ দেশনেত্রীর অসুস্থতার সময়ে এটা প্রমাণ হয়েছে উনি শুধু দেশনেত্রী নয়, আমাদের নেত্রী নয়, আমাদের গর্বে জায়গা বেগম খালেদা জিয়া এখন সারা বাংলাদেশের গণমানুষের আকাংখার একজন অভিভাবক।এই কারণে বললাম যে, আমার এই বয়স পর্যন্ত আমি এই পর্যন্ত দেখি নাই কোনো নেত্রীর জন্য, কোন নেতার জন্য এত দোয়া হয়েছে দেশব্যাপী। এতো দোয়া আপনারা দেখে কিনা আমি জানি না কিন্তু আমি দেখি নাই। যেখানে গেছি আমি দোয়ার কথা বলার আগেই দেখলাম যে তারা হুজুর রেডি রেখেছে মিছিলে-মিটিং যেখানে গেছি। আগে দেশনেত্রীর জন্য দোয়া তারপর অন্য কাজ। এই দোয়ার কারণে হয়তো আল্লাহতালা উনাকে আমাদের মাঝে আবার ইনশাল্লাহ ফিরিয়ে দিবেন বলে আশা করি।

 তিনি বলেন,  দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে আসবেন এটা পরম দয়ালু করম আল্লাহতালার কাছে আমাদের সকলের প্রার্থনা হোক সকলের প্রার্থনা হোক। বাংলাদেশের প্রতিটি মানুষ দলমত নির্বিশেষে বলেছি যে দলমত নির্বিশেষে তার জন্য দোয়া করছে এবং তার দীর্ঘায়ু কামনা করছে। আজকে আমরাও উনার দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি।

তিনি বলেন,খুব কষ্ট লাগে যখন মনে হয় আজকে তো উনার থাকার কথা এখানে, আমাদের নির্বাচনে কিংবা এই ধরনের অনুষ্ঠানগুলোতে। আমরা অতীতে দেখেছি, এখনও অনুভব করি করি।  এখন পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা আমাদের মনে আছে, মনে থাকবে, দেশনেত্রীর কথা আমাদের মনে আছে মনে থাকবে।

রাজধানীর ফার্মগেইটে কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক এই অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়