শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:১২ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চব্বিশের গণঅভ্যুত্থানের ত‍্যাগ যেন বৃথা না যায়: মির্জা ফখরুল

মতপার্থক্যের কারণে চব্বিশের গণঅভ্যুত্থানের ত‍্যাগ যেন বৃথা না যায়-সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ও তার স্ত্রী সালমা আলো প্রণীত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দলের মধ‍্যে মতপার্থক‍্য থাকবে, কিন্তু সেটি যেন অভূত্থানকে ব‍্যর্থ না করে সেই চেষ্টা থাকতে হবে। গণঅভ্যুত্থানে বিজয়কে সুসংহত করতে হবে।

লেখক ও চিন্তাবিদ ড. মাহবুব উল্লাহ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির রাষ্ট্র গঠনে ভিশন ২০৩০ ভাবনা জাতির সামনে আনা হয়েছিল যার মূল বিষয় ঠিক করার কাজ ছিলো মাহবুব উল্লাহর। ভিশন ২০৩০ প্রণয়নে অনেক বড় ভূমিকা ছিল তার। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়