শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৫:১২ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকার ও আলবদর হিসেবে পরিচিত ছিল, আজ তারাই লম্বা লম্বা কথা বলে : মির্জা আব্বাস

মনিরুল ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস বলেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ও আলবদর হিসেবে পরিচিত ছিল, তারা তখন বাংলাদেশের জনগণ ও নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল। আজ তারাই আবার ভোট চাইছে এবং লম্বা লম্বা কথা বলে। 

তিনি বলেন, জামায়াতে ইসলামী মওদুদীবাদে বিশ্বাস করে, এরা ইসলামে বিশ্বাস করে না। 

আজ বুধবার রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, আসলে আপনাদের (জামায়াত) ওষুধ হলো আওয়ামী লীগ। কোনো ভদ্র লোকের সঙ্গে ওরা (জামায়াত) কাজ করতে পারবে না। আওয়ামী লীগ একটা অভদ্র দল, এরা একটা অসভ্য দল এবং ধর্ম বিকৃতকারী একটা দল। এরা মওদুদীবাদে বিশ্বাস করে, এরা ইসলামে বিশ্বাস করে না। এই লোকদের হাত থেকে দয়া করে বেঁচে থাকবেন। 

তিনি বলেন, এরা (জামায়াত) বাসায় বাসায় যাচ্ছেন। মা-বোনদের বাসায় একা পান, বাংলাদেশের মা-বোনেরা ধর্মের প্রতি অত্যন্ত দূর্বল। যখন আমরা বাসায় থেকে বের হই তখন দুই-তিনজন মহিলা গিয়ে বাসায় ঢুকে বলে পানি দেন একটু, পানি খাবো। এই কথা বলে বসেন। তারপরে বলে, জামায়াতকে ভোট দিলে এটা হবে, বেহেশতে যাবেন। না দিলে আপনারা ক্ষতি হবে। 

এসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার দোয়া প্রার্থনা করেন আব্বাস। তিনি বলেন, আমাকে একটা ভোট দেবেন। যাতে আপনাদের পাশে থেকে আমি কাজ করতে পারি। অনেক লোক আসবেন, ভোট দিলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যাবেন-এমন কথাও বলবে, বলে। এমনকি কুপিয়ে মারার হুমকিও দেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়