শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ০৪:০১ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনা ও কামালের ফাঁসির রায়: ট্রাইব্যুনালের সিদ্ধান্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন গোলাম পরওয়ার

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাজনৈতিক নেতা বা সরকারপ্রধান যতই ক্ষমতাধর হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আজকের রায়ের মাধ্যমে এটিই প্রমাণিত হয়েছে।

আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করার পর মিয়া গোলাম পরওয়ার এ কথা জানান।

তিনি বলেন, ‘আমাদের দেশে বিচারক বা সরকারপ্রধান যারাই হোক, কেউ যাতে আর স্বৈরাচার হতে না পারে আজকের রায় সেটি দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হবে। পলাতক মৃত্যুদণ্ডের আসামিদের যারা আশ্রয় দিয়েছে তারাও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।’

ভারতকে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরত দিতে আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

তিনি বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষের গণআকাঙ্ক্ষা আংশিক হলেও ট্রাইব্যুনালের রায়ে পূরণ হয়েছে।

কোনো একজন সরকারপ্রধানের সাজার এ ঘটনা ইতিহাসে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাইলফলক হিসেবে দৃষ্টান্ত হয়ে থাকবে।’
এর আগে দুপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একইসঙ্গে মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফাঁসি এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। যদিও সাবেক আইজিপি মামুন ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী নামে পরিচিত) হিসেবে জবানবন্দি দিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়