শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০৩:৪৮ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন উপদেষ্টাকে অপসারণে সরকারকে নাম জমা দেবে জামায়াত: তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামী তিন উপদেষ্টাকে অপসারণে সরকারকে নাম জমা দেবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতসহ যুগপৎ আন্দোলনে থাকা আট দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান তিনি।

সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, এই সরকার একটি দলকে ক্ষমতায় আনার প্রচেষ্টা চালাচ্ছে। সরকারের তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল বার্তা দেয়ার চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়।

তিনি বলেন, গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। কারণ গণভোট ও জাতীয় নির্বাচন দুইটা আলাদা বিষয়। গণভোট যদি একই দিনে হয়, তাহলে সংস্কারের ইস্যুটি সেদিন গুরুত্বহীন হয়ে যাবে। খুব কম লোকই এই ভোট দেয়ার বিষয়ে আগ্রহী হবে।

সরকার একটি দলের দাবির প্রতি নতি স্বীকার করে জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে করার ব্যপারে সিদ্ধান্ত নিয়েছে বলেও মন্তব্য করেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়