শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০৪:৫৪ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচনে নেই: জামায়াত আমির (ভিডিও)

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে ‍যুগপৎ আন্দোলনে থাকা জামায়াত ও ইসলামী আন্দোলনসহ সমমনা আটটি দলের যৌথ সমাবেশে এ কথা বলেন তিনি। আজ মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে এ সমাবেশ হয়।

সমাবেশে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, 'আমাদের দাবি জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই মানে না, তাদের জন্য ছাব্বিশে কোনো নির্বাচন নেই। এর আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই।'

দেশের মুক্তিকামী মানুষ নির্বাচনের আগেই গণভোট চায় জানিয়ে জামায়াতের আমির বলেন, 'গণভোটের ব্যাপারে সবাই একমত হয়ে যখন স্বাক্ষর করেছি, তখন ভোট আগে হওয়াই যুক্তিযুক্ত। সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে সনদ হয়েছে। গণতন্ত্রের কথা হলো সংখ্যাগরিষ্ঠের মতামত।'

কোনো দলের নয়, জনতার চাওয়াকে কান পেতে শোনার চেষ্টা করতে বলেন শফিকুর রহমান। নইলে নিজেদের পরিণতির জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দেন তিনি।

জামায়াতের আমির বলেন, 'দাবির ব্যাপারে আমরা অনড় থাকব। ফ্যাসিবাদের দাবির কাছে দেশের মানুষ মাথা নত করবে না। যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি মেনে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। সরকার যেন জনগণের দাবি বুঝতে পারে এবং নির্বাচনের আগে গণভোট দেয়।'

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়