শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০১:২১ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও)

রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এ সময় ককটেল নিক্ষেপকারী দু’জনসহ কয়েকজনকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। সোমবার (১০ নভেম্বর) রাত রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে পাঁচটি ককটেল মারা হয়। যার মধ্যে একটি বিস্ফোরিত হয়নি। ককটেল মেরে মোটর সাইকেলযোগে পালানোর সময় নিক্ষেপকারী দু’জনকে ধাওয়া দিয়ে আটক করে ছাত্র-জনতা। এ সময় সন্দেহভাজন আরও তিনজনকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, ‘বাংলামোটরে ককটেল নিক্ষেপকারী মনে করে ধাওয়া দিয়ে বেশ কয়েকজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। আমরা তদন্ত করে আইনি ব্যবস্থা নেব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়