শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ১০:২২ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিপি কত আসনে প্রার্থী দেবে, জানালেন নাহিদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৪ নভেম্বর) এক বিশেষ ভিডিও বার্তায় দেশের জনগণ ও সারা দেশের নেতাকর্মীদের উদ্দেশে এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ‘যারা নতুন রাজনীতি করতে চান, দেশের উন্নয়নে কাজ করতে চান, তারা এনসিপির সঙ্গে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা আসনে সেরকম সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থী দিচ্ছি। এ মাসের মধ্যেই আমরা আমাদের প্রার্থীর তালিকা চূড়ান্ত করব।’

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, শাপলা কলি প্রতীকে বাংলাদেশের ৩০০ আসনেই প্রার্থী দেব। আমরা মানুষের কাছ থেকে যে সারা ও সমর্থন পেয়েছি, অল্প সময়ের মধ্যেও আগামী নির্বাচনেও সেই প্রতিফল পাব বলে আমরা প্রত্যাশা করি।’

তিনি আরও বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি গঠিত হওয়ার পর থেকেই শাপলা প্রতীক চেয়ে এসেছি নির্বাচন কমিশনের কাছ থেকে। কিন্তু নির্বাচন কমিশন শাপলা প্রতীক দিতে গড়িমসি করে। এই শাপলা প্রতীক নিতে একপ্রকার লড়াই করতে হয়েছে আমাদের।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়