শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৯:০৯ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০০ আসনেই শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস আলম

বাংলাদেশ এখন এক সংকটময় সময় পার করছে- মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ধারায় ফেরার একটি সুযোগ, আর সেজন্য অনেক অমতের মাঝেও রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্য প্রয়োজন।

তিনি জানান, ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করে ৩০০ আসনেই শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি হোটেলে বিভাগীয় আহ্বায়ক ও সদস্য সচিব প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
 
আগামীর বাংলাদেশে জনগণ আর কোনো বিদেশি আধিপত্যবাদ মেনে নেবে না উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির আগামী নির্বাচনে অংশগ্রহণের কোনো অধিকার নেই।
 
 নির্বাচন কমিশনের সমালোচনা করে সারজিস আরও বলেন, তাদের শাপলা প্রতীক দিতে গিয়ে স্বেচ্ছাচারিতা করেছে ইসি। শাপলা না দিয়ে ‘শাপলা কলি’ প্রতীক দিয়েছে কমিশন। তবুও এনসিপি শাপলা কলি নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছে।
 
তবে একই ধরনের আচরণ ভবিষ্যতেও করলে নির্বাচন কমিশনের প্রতি আস্থার সংকট তৈরি হবে বলে হুঁশিয়ারি দিয়ে সারজিস আলম বলেন, ইসি যদি আগের মতো কোনো দলীয় কমিশনে পরিণত হয়, তাহলে তাদের পরিণতিও হবে পূর্বসূরিদের মতোই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়