শিরোনাম
◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত?

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ০৮:০৪ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী নির্বাচনে এনসিপি হয় সরকার গড়বে, না হয় শক্তিশালী বিরোধী দল হবে: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী নির্বাচনে এনসিপি হয় সরকার গঠন করবে, না হয় শক্তিশালী বিরোধী দল হবে। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবে না।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম জানান, দু-এক দিনের মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি হবে। নভেম্বরের মধ্যে জেলা আহ্বায়ক কমিটি হবে। থানা ও জেলা কমিটি বাংলামোটর থেকে হবে না। সংশ্লিষ্ট শাখায় সভা করেই কমিটি গঠন করতে হবে।

তিনি বলেন, নভেম্বরে কমিটি গঠন করতে পারলে আগামী নির্বাচনে শক্তিশালী দুটি দলের একটি হবে এনসিপি। নিজেদের কার্যক্রম সঠিকভাবে এগিয়ে নিতে পারলে আগামী দুই বছর পর আমরা হবো সবচেয়ে সেরা দল।

তিনি জানান, জেলা ও থানা কমিটির আহ্বায়ককে ৪০ বছরের বেশি হতে হবে। আর সদস্য সচিবের বয়স হতে হবে সর্বনিম্ন ৩৫ বছর।

সারজিস আরো বলেন, আওয়ামী লীগের পদবিধারী ও জুলাই বিরোধীরা আহ্বায়ক কমিটিতে থাকতে পারবে না।

ইমেজ খারাপ লোকদের দলে নেওয়া হবে না। ক্ষমতা ও পদের অপব্যবহাকারীদের দলে নেওয়া যাবে না। তাদের বিষয়ে প্রয়োজনে ফ্যাক্টচেক করতে হবে। আর অন্য দলের ক্লিন ইমেজধারীদের দলে নেওয়া যাবে। তবে তারা আগের দলের আদর্শ লালন করতে পারবেন না। সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়