শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০৮:৪৫ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে: সালাহউদ্দিন আহমদ

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রস্তাবিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ আগামী ১৭ অক্টোবর স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি আরও জানান, বিএনপি নোট অফ ডিসেন্ট (ভিন্নমত সংযুক্তি) রেখেই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি জানান, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে হবে—এটাই আমাদের অবস্থান। গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনেই করতে আপত্তি করি না।’

সালাহউদ্দিন বলেন, ‘আমাদের নোট অব ডিসেন্টগুলো খুবই সামান্য। এগুলো যদি এখন প্রতিটা গণভোটে আসে তাহলে মনে করি সেই গণভোট একটা অসংখ্য প্রশ্নাবলীর সংকলিত একটা বই হয়ে যাবে।’

তবে কিছু রাজনৈতিক দলের স্বাক্ষর নিয়ে আপত্তি থাকায় এ জরুরি বৈঠকের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশগ্রহণের পর সন্ধ্যা ৬টায় কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে জরুরি এই আলোচনা শুরু হয়। এ বৈঠকেও অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়