শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ১২:২৬ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিপি কয়েকটা আসনের জন্য কারো সঙ্গে সমঝোতা করবে না: সারজিস

জুলাই সনদ বাস্তবায়ন ও দৃশ্যমান বিচারের পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আবিভূর্ত হবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরঞ্চল) সারজিস আলম।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের টাউনহল অডিটরিয়ামে জেলার সাংগঠনিক সমন্বয় সভা শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় সারজিস আলম বলেন, নির্বাচন কমিশন সচিবের কথা শুনে মনে হয় শাপলা প্রতীক দিবে কি দিবে না, এটা তাদের মন মর্জির ওপর নির্ভর করেছে। তারা স্বেচ্ছাচারি ভূমিকা পালন করছে।

নির্বাচন কমিশনের কথা উল্লেখ করে সারজিস আরও বলেন, যেই নির্বাচন কমিশন অন্যায়ভাবে একজনকে একটা মার্কা থেকে বঞ্চিত করতে পারে, সেই নির্বাচন কমিশন কখনও স্বাধীন সুষ্ঠু নির্বাচন দিতে পারে না। ওই নির্বাচন কশিনের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, শাপলা প্রতীক না পেলে প্রয়োজনে রাজপথে নামবে এনসিপি।

তিনি আরও বলেন, কয়েকটা আসনের জন্য এনসিপি কারো সঙ্গে সমঝোতা করবে না। আসন্ন জাতীয় নির্বাচনে এনসিপি নামেই ইলেকশনে যাবে এবং প্রতীক থাকবে শাপলা। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়