শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৬:৪৭ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপার কর্মী সমাবেশে পুলিশের ভূমিকার প্রশংসা করলেন নুর

বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাপা আজ প্রোগ্রাম করে অরাজকতা তৈরির চেষ্টা করেছে। তবে সেই অরাজকতা ঠেকাতে পুলিশের ভূমিকা ছিল প্রশংসনীয়।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সুপ্রিম কোর্টে গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘জাপাকে সেনাবাহিনীর কেউ কেউ আশকারা দিচ্ছে। তারাই আমার ওপর হামলায় জড়িত। আমাকে টার্গেট করে আঘাত করা হয়েছে। আমাকে হত‍্যা উদ্দেশ্যে সেই হামলা করা হয়েছে। মাথায় হিট করা হয়েছে, ব্রেইনে আঘাত করা হয়েছে।’

তিনি বলেন, ‘জাপার সঙ্গে আমাদের কোনো সংঘর্ষ হয়নি। কিছু নেতাকর্মীদের ওপর জাপার কর্মীরা ইটপাটকেল ছুড়লেও কোনো সংঘর্ষ হয়নি। সেনাবাহিনীর কেউ এখানে জড়িত ছিল। সেই দিনের কমান্ডিং অফিসার এই ঘটনায় জড়িত ছিল।’

তিনি আরও বলেন, ‘আমাকে হামলা করা হয়েছে একটা ম‍্যাসেজ দেয়ার জন‍্য, রিফাইন আওয়ামী লীগ যারা চাচ্ছে; দেশকে অস্থিতিশীল করার জন‍্যই এমন ঘটনা ঘটানো হয়েছে।’

গণ অধিকার পরিষদের সভাপতি জানান, তদন্ত কমিটি সুষ্ঠু ও নিরপেক্ষ প্রতিবেদন দেবে বলে আশ্বস্ত করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়