শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ১১:৫৪ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্য দলকে ভয় দেখাতেই আমার ওপর হামলা চালানো হয়েছে: নুর

অন্যান্য রাজনৈতিক দলকে মেসেজ দিতে টার্গেট করে নিজের ওপর হামলার দাবি করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন দাবি করেন তিনি।

দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নুরুল হক নুর বলেন, অন্যান্য রাজনৈতিক দলকে মেসেজ দিতেই টার্গেট করে এ হামলা চালানো হয়। এ সময় ঘটনার ৩৫ দিন পেরিয়ে গেলেও তদন্তের অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

একটি দলের প্রধানকে আক্রমণ করে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে, এমন প্রশ্ন তুলে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, হত‌্যাচেষ্টার উদ্দেশ্যেই গত ২৯ আগস্ট আমার ওপর হামলা চালা‌নো হয়। সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হিসেবে এ ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে। অন্যথায় দেশে সুষ্ঠু নির্বাচন হবে কিনা, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।

এ সময় নুরুল হক নুরের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল জানান, এখনো পুরোপুরি সুস্থ নন নুর। তার সুস্থ হ‌তে আরও ৬ মাস সময় লাগ‌বে।

উল্লেখ্য, উন্নত চিকিৎসা শেষে নুরুল হক নুরের দেশে ফেরা উপলক্ষে এদিন বিমানবন্দরে ভিড় জমান গণঅধিকার পরিষদের সর্বস্তরের নেতাকর্মীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়