শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০২:১৯ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিভক্তির নয়, জাতীয় ঐক্যের পক্ষে জামায়াত: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, তার দল ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার পক্ষে নয়। তিনি বলেছেন, জামায়াত ঐক্যবদ্ধ জাতি দেখতে চায়।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাতি সংকটে আছে মন্তব্য করে জামায়াত আমির বলেন, উলামায়ে কেরাম কোরআন-সুন্নাহর আলোকে পথ দেখালে জাতির সংকট কেটে উঠবে। আলেমদের উদ্দেশে তিনি বলেন, পরস্পরের বিরুদ্ধে কোনো প্রকার বাহাসে (তর্কে) লিপ্ত হওয়া যাবে না। পরস্পরের বক্তব্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আলেমরা শুধু নামাজের ইমামতি করবেন না, তারা সমাজেরও ইমাম হবেন। এতে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়