শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দেশকে উন্নতির শিখরে নিতে সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শিমুল বিশ্বাস

মনিরুল ইসলাম : বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, এ দেশকে দ্রুত উন্নত সমৃদ্ধ দেশ হতে হিসেবে গঠনের জন্য সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং বিভিন্ন এনজিওকে এক যোগে কাজ করতে হবে।

তিনি বলেন, উন্নত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও সরকারের অনুপ্রেরণায় বেসরকারী সংগঠনগুলো কাজ করে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরাসরি অনুপ্রেরনায় বেসরকারী সংগঠনকে প্রত্যক্ষ সহযোগীতা দিতো। রাষ্ট্র পরিচালনায় ক্ষেত্রে সকলের সহযোগিতাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। 

বৃহস্পতিবার বিকালে তেজগাঁও ইমপালস্ হাসপাতাল মিলনায়তনে ইনডেক্স গ্রুপ আয়োজিত "আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্ট (এবি ট্রাস্ট)- কৌশলগত সম্প্রসারণ প্রস্তাব" শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের ব্যক্তিগত সচিব এবিএম আব্দুস সাত্তার। সেমিনারে বিশ্লেষণমূলক বক্তব্য দেন মনির হোসেন। 

শিমুল বিশ্বাস বলেন, বিগত আওয়ামী লীগ শুধু মাত্র বিরোধীদলের প্রতি দমন-পীড়নেই ব্যস্ত ছিলো না। তারা বিভিন্ন সামাজিক সংগঠন এবং এনজিও গুলোকেও দলীয়করণ করেছিল। যে কারণে এসব সংগঠনের মাধ্যমে জনগণ সরাসরি উপকৃত হতে পারেনি। তাই আমাদেরকে রাষ্ট্র এবং সমাজের প্রয়োজনে বিভিন্ন সামাজিক সংগঠনসহ জনকল্যাণমুখী সকল কর্মকাণ্ডকে উৎসাহ দিতে হবে। 

এসময় ইমপালস হাসপাতালের প্রিন্সিপাল রানা ফেরদৌস রত্না, পরিচালক খালেদা ইয়াসমিন, জান্নাতুল হক শাপলা, শিল্পপতি আজিম উদ্দিন স্বপন, বিএনপি নেতা নেছার আহমেদ নান্নু, সাংবাদিক মাহমুদুল হাসানসহ বিভিন্ন তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়