শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০৩:৪২ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াতের নতুন লোগো নিয়ে যে তথ্য দিলেন গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। এ সময় তিনি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সে সময় সেখানে দলের একটি নতুন লোগো দেখা যায়। সেই লোগোতে দাঁড়িপাল্লা, দোয়াত (কলম) এবং জাতীয় পতাকা সংমিশ্রিত ছিল। এরপর জামায়াতের লোগো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানান আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে গোলাম পরওয়ার বলেন, যে লোগোটা ওখানে সেট করা হয়েছিল, সেটা চূড়ান্ত লোগো নয়। আমাদের লোগো পরিবর্তন হবে। 

তিনি আরও বলেন, আমাদের নির্বাহী পরিষদে লোগো পরিবর্তন করে নতুন লোগো তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। ডিজাইনারদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কয়েকটা ডিজাইন তারা আমাদেরকে দেখিয়েছে। কয়েকটা ডিজাইন নিয়ে আমরা একদফা বসেছি। জামায়াতের আমিরও ছিলেন। ছোটখাটো নানা ডিজাইনের ভিন্ন ভিন্ন মত আছে। কিছু এডিটিং হয়ে এটা সংশোধিত হবে আমরা আশা করি।
জামায়াতের এই সেক্রেটারি জেনারেল বলেন, পরীক্ষামূলকভাবে যে কয়েকটা লোগো নিয়ে আমাদের কাজ চলছে, সেদিন তারই একটা ওই হলে যখন কেউ ডেকোরেশন করছিল চট করে সেটা দেখার জন্য ওখানে সেট করে দিয়েছে। 

তিনি বলেন, এটা আলটিমেটলি আমাদের অফিসিয়াল চূড়ান্ত কোনো লোগো নয়। খুব তাড়াতাড়ি আমরা লোগোটা একটু এডিট করে নতুন রূপে চূড়ান্ত করব এবং আমরা কেন নতুন লোগো তৈরি করলাম তার ব্যাখ্যা গণমাধ্যমকে জানাব। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়