শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৮ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে আল্লাহর কাছে শুকরিয়া জানালেন সারজিস 

একজন হিংসুক, প্রতিহিংসাপরায়ণ ও ছোটলোকের হাত থেকে দেশকে মুক্তি দেওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ শুকরিয়া জ্ঞাপন করেন।

সারজিস আলম লিখেছেন, আমেরিকাতে বিবেকবোধ বেঁচে দেওয়া যেই কুলাঙ্গারটা আখতার হোসেনকে ডিম ছুড়েছে তার সঙ্গে পরবর্তীতে শেখ হাসিনা ফোন দিয়ে কথা বলেছে, ধন্যবাদ জানিয়েছে!

তিনি আরও লিখেছেন, একটা মানুষ কতটা ছোটলোক হলে এই কাজ করতে পারে? এরকম নিচু মানসিকতার একটা নমরুদ ১৬ বছর ধরে একটা দেশের প্রধানমন্ত্রী থাকলে ওই দেশের প্রত্যেকটা সিস্টেমে পচন ধরা ছাড়া আর কী হতে পারে?

এই এনসিপি নেতা লিখেছেন, যাদের নেত্রীর এই অবস্থা, তাদের কাছে আরও বেশি ছোটলোকি দেখতে পাবেন, এটাই স্বাভাবিক। 

সবশেষে তিনি লিখেছেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের, আমাদের দেশকে এমন একজন হিংসুক, প্রতিহিংসাপরায়ণ, ছোটলোক থেকে মুক্তি দিয়েছেন।

প্রসঙ্গত, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়